Posts

Showing posts with the label আঞ্চলিক ভাষার শব্দ

কিরপিন্নে | আঞ্চলিক ভাষার শব্দ

Image
বরিশাল-ঢাকা লঞ্চঘাট, ঢাকা কিরপিন্নে মানে হল- কেন [why] বা কি কারণে। আঞ্চলিক ভাষার এ শব্দটি বাংলাদেশের বরিশাল ও পটুয়াখালী জেলার গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- আপনি তার লগে (সাথে) কিরপিন্নে (কেন) কথা কন (বলেন) ?

লগে | আঞ্চলিক ভাষার শব্দ

Image
লগে মানে হল- সাথে [with]। আঞ্চলিক ভাষার এ শব্দটি বরিশাল, ভোলা, পটুয়াখালী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- আপনি তার লগে (সাথে) কি কথা কন (বলেন)?

কনে | আঞ্চলিক ভাষার শব্দ

কনে মানে হল -  কোথায় [where] ।  আঞ্চলিক ভাষার এ শব্দটি মানিকগঞ্জ জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- আপনি কনে (কোথায়) যাবেন ।   

কন | আঞ্চলিক ভাষার শব্দ

কন মানে হল-  বলেন [tell] ।  আঞ্চলিক ভাষার এ শব্দটি বরিশাল, ভোলা, পটুয়াখালী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- আপনি তার লগে (সাথে) কথা কন (বলেন) ।

কয় | আঞ্চলিক ভাষার শব্দ

কয় মানে হল বলা (tell )। আঞ্চলিক ভাষার এ শব্দটি বাংলাদেশের গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- সে তার লগে (সাথে) কি কথা কয় (বলে)?       

মুরকা | আঞ্চলিক ভাষার শব্দ

মুরকা মানে হল স্ত্রী মুরকা বা মুরগি (hen) । আবার রাওয়া মুরকা মানে হল মোরগ (cock) বা পুরুষ মুরকা । আঞ্চলিক ভাষার এ শব্দ ভোলা জেলাসহ বরিশাল অঞ্চলে গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- আমি মুরকা (মুরগি বা মোরগ) জবাই করলাম ।                   

বোলায় | আঞ্চলিক ভাষার শব্দ

বোল বা বোলায় মানে হল ডাকা বা  ডাকে (call)। আঞ্চলিক ভাষার এ শব্দটি ভোলা জেলাসহ বরিশাল অঞ্চলে গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- কবির তাকে বোলায় (ডাকে) ।

কইতর | আঞ্চলিক ভাষার শব্দ

কইতর  মানে হল কবুতর (pigeon)। কবুতর একটি পোষা পাখি। আঞ্চলিক ভাষার শব্দ 'কইতর' ভোলা জেলাসহ বরিশাল অঞ্চলে গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- রফিক দুই জোড়া কইতর (কবুতর) পালে ।